মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখতে হবে।
সুইডেনের হেলসিংবর্গ-এ ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, যদি কেউ হরমুজ প্রণালিতে গুলি চালায়, তাহলে আমাদের একটি প্ল্যান বি থাকতে হবে।
তিনি আরও বলেন, আদর্শ পরিস্থিতি হবে, ইরান নিজেই প্রণালিটি খুলে দেবে। কিন্তু যদি তারা তা না করে, তখন কী হবে, সেই পরিকল্পনাও থাকতে হবে।
ইরান যদি প্রণালি খুলতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে কিছু করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ক্ষেত্রে ন্যাটো সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।
এদিকে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে রুবিও বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে আমরা এখনো লক্ষ্য অর্জন করতে পারিনি।
তার ভাষায়, মার্কিন আলোচকরা কঠিন পক্ষের (ইরান) সঙ্গে আলোচনা করছেন।
সূত্র : আল-জাজিরা।