রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ফের সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি এমনকি ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন। দীর্ঘ পোস্টে তিনি সাংবাদিকদের নামে বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ারও দাবি করেছেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

আসিফ আকবরের পোস্টটি রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিচে হুবুহু তুলে ধরা হল-

‘অবশ‍্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাসের পরিণতি মাত্র। ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশমাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাপড়িদের যন্ত্রণায় অতিষ্ঠ বেসিক নিউজ করা মূলধারার সংবাদ মাধ‍্যমগুলো। দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের চেয়ে ধান্দাবাজির হিসাব বেশি, এদের মধ‍্যে আবার ভারতীয় গণমাধ‍্যমের ঘাপটি মেরে থাকা এজেন্টও আছে, রয়েছে অনৈতিক অর্থনৈতিক উন্নতির চেরাগ।

মিডিয়া মালিকদের অনুরোধ করবো এদের বিসিবি থেকে মফস্বলে পোস্টিং দিন, দেশপ্রেমিক স্পোর্টস জার্নালিস্টদের কাজ করার সুযোগ দিন। এরা সারাদিন বিসিবির দরজার সামনে ক‍্যামেরা তাক করে থাকে, এদের দেখলে মাঝে মধ‍্যে মনে হয় গুলশান কিংবা পান্থপথ মোড়ের ভিখারিগুলার আপগ্রেড ভার্সন। কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর কেটে কেটে নিউজ করে বেনামি পোর্টালে, মানুষ পায় ভুল তথ‍্য, বেকুবের মত দৌড়ানো শুরু করে চিলের পিছে। প্লেয়ারদের জাঙ্গিয়ার রং, কলার খোসা, গরুর ঝোল নিয়ে তাদের ভিভিআইপি রিপোর্ট চলে, সারা দেশের খেলার খবর প্রচারের কোন আগ্রহ এদের নেই।

এদেরকে লালন পালন করে গণভবনের সেই গুপ্ত ফ‍্যাসিস্ট বিহারিটা, যে হাসিনা এবং পাপনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নে ক্রিকেট বোর্ড দখল করে বসে আছে। বিএনপির সর্বভূক কিছু নেতা-মন্ত্রীর কয়েকটা বকনা বাছুর শো’পিস হিসেবে ব‍্যবহার করে বিসিবি’তে প্রতিষ্ঠা করতে চাচ্ছে পুরনো হাসিনা, পাপন ও জয় শাহ্ তন্ত্র। এই নেপো কিডস’গুলো নিজেদের খুব যোগ‍্য মনে করে, কারণ ছাদে উঠতে তাদের সিড়ি লাগে না, বাবার পরিচয়ই যোগ‍্যতা। মিরপুর স্টেডিয়ামের ভিতরের কুকুরগুলোও বছর বছর বাচ্চা পয়দা করে, ক্রীড়া সাংবাদিক নামধারী এসব পেইড এবং ডোমেস্টিক অ‍্যানিমেল গুলোর অবস্থান বদলায় না। সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ, এদের খবর এবং তালিকা আমার কাছে আছে, আমি সাহায‍্য করবো। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিন, এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে। জনতার সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর তিন আগষ্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, প্রমাণ আমি দিবো। সাবধান হউন, সময় গেল সাধন হবে না।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102