মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামায়াতিদের অস্বস্তি বেড়েছে: শুভেন্দু ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কে এই মনিরুল ইসলাম মনির চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত “ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে নাজমুল হাসান, সভাপতি পদে দেখতে চান নেতাকর্মীরা” ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম চালু

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১০ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

পুলিশ জানায়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাইসহ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৬৭টি মামলা রুজু করা হয়েছে।

এ ছাড়াও ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102