বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামায়াতিদের অস্বস্তি বেড়েছে: শুভেন্দু ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কে এই মনিরুল ইসলাম মনির চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত “ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে নাজমুল হাসান, সভাপতি পদে দেখতে চান নেতাকর্মীরা”

জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করার অপরাধে এক দিন পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবগত করে কেন্দ্রীয় কাউন্সিলে পত্র পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ১৬ মে রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102