বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইতিহাস থেকে ভারতের মানচিত্র বদলে দেওয়া হবে : পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে ভারত ‘ইতিহাসে বিলীন’ হয়ে যাবে এবং দেশটির ভূগোলও বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সোমবার (১৮ মে) জিও নিউজের জনপ্রিয় টকশো ‘ক্যাপিটাল টক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে ‘বিধ্বংসী’ জবাব দিয়েছিল। এ কারণেই পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের অবস্থান ছিল শক্তিশালী যা বিজয় হিসেবে দেখা হয়। উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল শুরু হওয়া উত্তেজনা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং তার ভূগোল বদলে যাবে।

এ সময় ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।

এর জবাবে খাজা আসিফ বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে ভারতীয় সেনাপ্রধান হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, ভারতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বর রয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেসব দেশকে ভারত একসময় নিজেদের ‘সম্প্রসারণের অংশ’ মনে করত, তাদের সঙ্গে এখন ভারতের সম্পর্ক আগের মতো নেই।

খাজা আসিফের দাবি, ভারত বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি। অন্যদিকে পাকিস্তান এ অঞ্চলে ‘একটি অত্যন্ত সম্মানজনক অবস্থান’ অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102