সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার তথ্যে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102