বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অজান্তেই শরীরে ঢুকছে রোগের বীজ—প্রতিদিনের এই ‘নিরীহ’ অভ্যাসগুলোই নষ্ট করছে আপনার স্বাস্থ্য! সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপালসহ তিন শিক্ষক হান্টাভাইরাস কবলিত প্রমোদতরী থেকে দেশে ফিরলেন ১৮ মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির নতুন তথ্য জানাল পেন্টাগন ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন প্রশাসনের নাকের ডগায় চলছে জুয়া-মাদকের সাম্রাজ্য, কোটি টাকার লেনদেন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল কাতার ফ্রান্স ফেরত মূর্তি নিয়ে ১৯ বছরের রহস্য

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির নতুন তথ্য জানাল পেন্টাগন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলারে। মঙ্গলবার (১২ মে) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মাসের শেষ দিকে যুদ্ধ ব্যয়ের যে হিসাব দেয়া হয়েছিল, তার তুলনায় নতুন এই ব্যয় ৪ বিলিয়ন ডলার বেশি।

আগামী ছয় মাস পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বিরোধী ডেমোক্র্যাটরা জনমত জরিপে এগিয়ে রয়েছে এবং তারা যুদ্ধের ব্যয়কে দেশটির জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যুক্ত করে রাজনৈতিকভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করছে। এর আগে গত ২৯ এপ্রিল পেন্টাগন জানিয়েছিল, সে সময় পর্যন্ত ইরান যুদ্ধের ব্যয় ছিল ২৫ বিলিয়ন ডলার।

পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক জুলস হার্স্ট মঙ্গলবার আইনপ্রণেতাদের জানান, নতুন ব্যয়ের হিসাবে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন এবং বিভিন্ন অভিযান পরিচালনার ব্যয় যুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘যৌথ স্টাফ টিম এবং হিসাব নিয়ন্ত্রক টিম নিয়মিতভাবে এই ব্যয়ের হিসাব পর্যালোচনা করছে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তবে পেন্টাগন কীভাবে ২৯ বিলিয়ন ডলারের হিসাব নির্ধারণ করেছে, তা স্পষ্ট করা হয়নি। এর আগে মার্চ মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102