বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :

‘মুসলিমদের অত্যাচার করলে কোনো ছাড় দেওয়া হবে না’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় (জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়) হিন্দুদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে কোনো নাগরিকের ওপর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অত্যাচার করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিশেষ করে তিনি মুসলিমদের নাম উল্লেখ করে বলেন, মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বিজয় আরও জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার কঠোর অবস্থান নেবে। তিনি স্পষ্ট করেন, রাজ্যে ধর্মীয় সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না।

ক্ষমতা গ্রহণের পরই সামাজিক সংস্কারের অংশ হিসেবে তিনি বড় একটি সিদ্ধান্ত নেন। রাজ্যজুড়ে টাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দেন, যেগুলো ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল। রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে।

গত রোববার ৫১ বছর বয়সী এই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে এবারের নির্বাচনে বড় জয় পায় এবং ডিএমকে ও এআইএডিএমকে-র দীর্ঘদিনের আধিপত্য ভেঙে ক্ষমতায় আসে।

বিজয়ের নেতৃত্বে গঠিত এই জোট সরকারে কংগ্রেস, বামপন্থি দল এবং মুসলিম লিগের মতো দলও রয়েছে। ক্ষমতায় আসার পর তিনি বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী ইউনিট তৈরির মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন।

তবে মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব ঘাটতির আশঙ্কাও দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই নীতিগুলো তামিলনাড়ুর রাজনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102