বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :

ভোলায় মাদ্রাসাছাত্রীর রহস্যমৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সানজিদা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে উপজেলার পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা একই এলাকার দিনমজুর মো. আলাউদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সানজিদার বাবা-মা কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে একাই ছিল সানজিদা। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষে গিয়ে দেখেন, সে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102