রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

রাখালগাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় তরুণ সমাজসেবক মেহেদী হাসান

মোঃ তরিকুল মোল্লা, (বাগেরহাট সদর,ফকিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

বাগেরহাট সদরে আসন্ন ৯নং রাখালগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক মেহেদী হাসান। স্থানীয়ভাবে একজন পরিচিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

তিনি তার নির্বাচনী এলাকায় গরিব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন মেহেদী হাসান। তিনি সাবেক ছাত্রনেতা এবং জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মেহেদী হাসান। তরুণদের সংগঠিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতির কারণে সাধারণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে।

মেহেদী হাসান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।” এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সমর্থকরা আশা প্রকাশ করছেন, তরুণ নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে ভালো অবস্থানে থাকবেন মেহেদী হাসান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102