বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।শুক্রবার (৮ মে) সকালে শহরের স্থানীয় একটি হোটেলের হলরুমে যাকাত বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “যাকাত হচ্ছে ধনীদের অর্থে আল্লাহ প্রদত্ত গরিবের অধিকার। এটি সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। ইসলামকে শক্তিশালী করতে হলে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।” অনুষ্ঠানে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের পরিচালক এস এম আরাফাত হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আল আমীন ফয়েজী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, শেখ মোহাম্মূ আবুল কসেম, আব্দুর রাজ্জাক চৌধুরী ও মো. ইকরামুল হোসেন ইকু প্রমুখ। আলোচনা সভা শেষে দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন ও ছাগল তুলে দেওয়া হয়।