বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক অভিযুক্তের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (৬ মে) সন্ধ্যায় মদন থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী আসামিকে থানায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে র‍্যাব-১৪-এর একটি দল সাগরকে গ্রেপ্তার করে। ওইদিন দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব-১৪-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার এড়াতে সাগর বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তিনি গাজীপুরের টঙ্গী হয়ে গৌরীপুরে আত্মগোপন করেন এবং মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত ছিলেন।

পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের আগে মঙ্গলবার (৫ মে) অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা ছড়িয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102