শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

এনজিও চাকরি ছেড়ে ইয়াবা কারবারে, গন্তব্যে পৌঁছার আগেই গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে চাকরি করতেন উজ্জ্বল চাকমা (২২)। সহজে বেশি অর্থ আয়ের লোভে পড়ে জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসায়। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উজ্জ্বল চাকমা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত ছিলেন। পরে অন্যদের প্রভাবে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মঙ্গলবার রাতে ক্যাম্প এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অভিযানে ইয়াবাসহ উজ্জ্বল চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102