মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ, আটক ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক নারীকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ মে) ভোরে তিন যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ওই দম্পতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে। তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়।

সারা রাত ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোরে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

আটক তিনজন হলেন কামরাখোলা এলাকার আলমগীরের ছেলে মো. তারেক, একই এলাকার আলমাছের ছেলে আরিফ, জয়নালের ছেলে ইসমাইল।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক বাকি অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102