রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের ৫ম আসরের জমকালো অনুষ্ঠানের সবচেয়ে বড় পুরস্কার আজীবন সম্মাননা পাচ্ছেন ঢালিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। গুণী এই শিল্পী বাইফার পরিচালকমণ্ডলীর সদস্য সাংবাদিক মাসিদ রণ’র হাত থেকে বাইফা সিজন ৫-এর উপহার গ্রহণ করার মাধ্যমে এই পুরস্কার নিজ হাতে গ্রহণের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বহু বছর ধরে অভিনয় করেছি শতভাগ নিষ্ঠার সঙ্গে। সিনেমা প্রযোজনা ও পরিচালনাও করেছি। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আমি। তারপরও যে নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এজন্য সত্যি আনন্দ হচ্ছে। কারণ, বাইফা অ্যাওয়ার্ডের সঙ্গে এ প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা যুক্ত। তারা আমাকে যখন তাদের আয়োজনের কথা জানায়, আমার খুব ভালো লাগে। তাই আমি এর আগে অনেক ধরনের পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও বাইফা আজীবন সম্মাননা গ্রহণ করছি আনন্দচিত্তে।’

আগামী ৮ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইফা- সিজন ৫’র এর জমকালো আসর। মোট ২৯টি ক্যাটাগরীতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদাণ করা হবে। এ ছাড়া রয়েছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা ধরনের পারফর্মেন্স, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যাম মুভ সেগমেন্ট।

প্রসঙ্গত, সিজন ৩ থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদান শুরু করে। এ পর্যন্ত এই সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102