মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বোতলজাত সয়াবিন মজুত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজের মালিককে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুত পাওয়ায় হাওলাদার ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং পচা-বাসি মাংস ফ্রিজে সংরক্ষণের কারণে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় মজুতকৃত ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102