রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ইনবক্সে নিজের আপত্তিকর ছবি দেখে হতবাক অভিনেত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিজের বিকৃত ও আপত্তিকর ছবি পেয়ে বিস্মিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী পুনম দাশগুপ্ত। এ ঘটনায় মানসিকভাবে হেনস্তার অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাত নম্বর থেকে পাঠানো এসব ছবির বিষয়ে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ করেন অভিনেত্রী। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত শুরু করেছে।

জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনমের মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে একাধিক আপত্তিকর ছবি আসে। হঠাৎ এমন বার্তা পেয়ে তিনি বিস্মিত হয়ে পড়েন। পরে স্বামীর সঙ্গে আলোচনা করে ২৯ এপ্রিল থানায় যান। পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুনম দাশগুপ্ত জানান, ছবিগুলো পাওয়ার পর তিনি ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। পরে নিরাপত্তার জন্য নম্বরটি ব্লক করেন। তার দাবি, পাঠানো কিছু ছবি ইন্টারনেটেও সহজে পাওয়া যায় না। ফলে তার সন্দেহ, পরিচিত কেউ ইচ্ছাকৃতভাবে তাকে মানসিকভাবে বিব্রত করতে এ কাজ করে থাকতে পারে।

গণমাধ্যমকে তিনি বলেন, পাবলিক ফিগার হওয়ায় বিভিন্ন ধরনের বার্তা পাওয়া অস্বাভাবিক নয়। তবে এবারের ঘটনা আগের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে এবং তাকে গভীরভাবে বিচলিত করেছে।

শিশুশিল্পী হিসেবে বাংলা সিনেমায় ক্যারিয়ার শুরু করা পুনম দাশগুপ্ত নব্বইয়ের দশকে হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে হরর ও থ্রিলারধর্মী কাজের জন্য তিনি পরিচিত। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ও আলোচিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102