রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ভিক্ষা করে মাসিক আয় ৬০ হাজার টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছেন এক বৃদ্ধ। মায়াকান্না আর দুঃখের গল্প শুনিয়ে সাধারণ মানুষের সহানুভূতিকে পুঁজি করে এই বৃদ্ধ দৈনিক প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা আয় করছেন। 

গতকাল শুক্রবার (১ মে) চরফ্যাশনের স্থানীয় বাসিন্দা রাফিজ মালতিয়া ওই বৃদ্ধের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধ তার পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে নিজেকে চরফ্যাশন শহরের একজন চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। কৌশল হিসেবে তিনি ভিক্ষাবৃত্তির কথা গোপন রেখেছেন পরিবারের কাছে।

আরও জানা যায়, প্রতিদিন সকালে তিনি ধর্মীয় লেবাস—মাথায় টুপি ও গায়ে পাঞ্জাবি জড়িয়ে হোটেল থেকে বের হন এবং হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভিক্ষা করেন।

স্থানীয়রা জানান, এই বৃদ্ধের ভিক্ষা করার ধরন বেশ ভিন্ন। তিনি পথচারী ও যানবাহন বিশেষ করে নারীদের লক্ষ্য করে করুণ কাহিনি শুনিয়ে টাকা আদায় করেন। তবে তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, ভিক্ষার টাকা চাওয়ার সময়ে তিনি যাত্রী ও পথচারীদের শরীরে স্পর্শ করে উত্ত্যক্ত করেন। এ ছাড়া ভিক্ষার সময় ধর্মীয় লেবাস ব্যবহার করলেও তাকে ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে দেখা যায় না এবং তিনি প্রকাশ্যে ধূমপান করেন বলেও জানায় স্থানীয়রা।

এই বিষয়ে চরফ্যাশনের স্থানীয় বাসিন্দা রাফিজ মালতিয়া (ভিডিও প্রকাশকারী) জানান, এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে চরফ্যাশন সদর এলাকায় সাধারণ মানুষকে বিরক্ত করে আসছেন। বিশেষ করে রিকশা বা ইজিবাইকের যাত্রীরা তার হাত থেকে নিস্তার পান না এবং  জিজ্ঞাসাবাদ করা হলেও ওই বৃদ্ধ নিজের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

তিনি আরও জানান, ওই বৃদ্ধের বাড়ি বরিশালের উলানিয়া এলাকায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102