শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

শেখ মাসুম বিল্লাহ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান এর সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে অপারেশন করে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে।অপারেশন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান। অপারেশনের পরই আমার দেশ সম্পাদকের জ্ঞান ফিরে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক রয়েছেন। আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুল, সাংবাদিক মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস,রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জানি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেন প্রমুখ। উক্ত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে শরণখোলা, মংলা , রামপাল, মোল্লারহাট, ফকিরহাটসহ আমার দেশ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান দোয়া ও মাহফিল অনুষ্ঠানে মাহমুদুর রহমান এর সুস্থতা কামনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102