বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দুই ছাত্রীকে যুবকের গোপনাঙ্গ দেখানোর ভিডিও ভাইরাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।

এর আগে, বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেঁটে আসছিলেন। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে লুঙ্গি তুলে অশ্লীল আচরণ করেন। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কাটিয়ে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি তাদের পিছু নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102