বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

রামপালে WPMC সদস্যদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলায় Water Point Management Committee (WPMC) সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুই দিনব্যাপী “আর্থিক ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

২৮ থেকে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য রামপালের BRDB প্রশিক্ষণ এ প্রশিক্ষণ কর্মশালা কেন্দ্রে আয়োজন করা হয়। প্রশিক্ষণটি অর্থায়ন করেছে Standard Chartered Bangladesh এবং বাস্তবায়ন করেছে World Vision Bangladesh।

প্রশিক্ষণে WPMC সদস্যদের আর্থিক পরিকল্পনা, হিসাবরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং কার্যকর নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পান, যা ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও টেকসই ও কার্যকর করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন World Vision Bangladesh-এর রামপাল এপি’র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীর সরকার, প্রজেক্ট অফিসার, সোলার পাওয়ার সেভ ওয়াটার প্রজেক্ট।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটিগুলোর দক্ষতা বৃদ্ধি না হলে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। এই ধরনের প্রশিক্ষণ WPMC সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করে এবং কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102