বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী, পারমাণবিক বোমা বানাতে ইরানের কতদিন লাগতে পারে ? ডান হাত নেই, তবু দমেনি নাহিদ; বাম হাতেই এসএসসি যুদ্ধ জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার সেনেগালের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার পরিবারের সবাইকে অচেতন করিয়ে মুসলিম কিশোরীকে ভাগিয়ে নিয়ে গণধর্ষণ করলো প্রেমিক টিটু পাল ভারতে মুসলিম দম্পতিকে হেনস্তা থেকে বাঁচানো সাহসী তরুণী সৌম্যাকে ধর্ষণের হুমকি ৩৭ বছর চাকরি করেও ভোটার তালিকা থেকে বাদ পড়লেন মুসলিম পুলিশ ফিফা বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়ে কারা? বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

ভুল পরিচয়ে দাফন, ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার নয়াপাড়া এলাকায় দাফনের প্রায় ১ বছর ৮ মাস পর কবর থেকে মেজবাহুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে তার প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত মেজবাহুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. হাফিজুর রহমান।

জানা যায়, গত ৩১ জুলাই ২০২৪ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মধুপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত আলী মরদেহটি তার ছেলে রিদয় হোসেনের বলে শনাক্ত করে নিজ এলাকায় নিয়ে এসে দাফন সম্পন্ন করেন।

কিন্তু ঘটনার কয়েকদিন পর, ৭ আগস্ট ২০২৪ তারিখে রিদয় হোসেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। এতে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. হাফিজুর রহমান তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় টাঙ্গাইল পিবিআইয়ের ইন্সপেক্টর মো. শফিউল আলম এবং মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন উপস্থিত ছিলেন।

পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত মেজবাহুল ইসলামের লাশ তার পিতা মো. হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এ ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102