রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিএনপিতে যোগ দিয়ে সবুজ সংকেত পেলেন চমক!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন চমক নিজেই।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। যদিও এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। শুধু বললেন, দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।

তাহলে কি বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেলেন চমক? উত্তর জানতে  অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

চলতি সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের নামের সঙ্গে কাজের বেশ মিল রয়েছে এই অভিনেত্রীর। ক্যারিয়ারে একের পর এক চমক যেন অবাক করে দেওয়ার মতো। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যেসব তারকারা ছিলেন জনগণের পক্ষে, দেশের পক্ষে তাদের মধ্যে অন্যতম চমক।

চরম উত্তাল সেই দিনগুলোতে যারা ছাত্র-জনতার এমন অকুতোভয় সংগ্রামের সঙ্গে গেয়েছেন সাম্যের গান সেখানেও ছিল চমকের নাম। সম্প্রতি দেখা করলেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে। সারলেন গুরুত্বপূর্ণ আলাপ। নিজের মনোনয়ন নিয়ে বেশ আশাবাদী চমক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102