মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আবারও বোমা হামলার হুমকির মুখে অভিনেত্রী তৃষা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার সকালে এই হুমকি পাওয়ার পর অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত ও স্থানীয়দের মাঝে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে একাধিক ই-মেইল পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, তৃষার বাড়িতে শক্তিশালী বিস্ফোরক রাখা হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হুমকির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তৃষার বাসভবনে পৌঁছায় পুলিশ ও বোম্ব ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) একটি বিশেষ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তল্লাশি চালাতে সাহায্য নেওয়া হয় স্নিফার ডগেরও। কয়েক ঘণ্টা ধরে পুরো বাড়ি এবং এর আশপাশ এলাকায় তন্ন তন্ন করে অনুসন্ধান চালায় নিরাপত্তা বাহিনী।

দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্দেহজনক কোনো বস্তু বা বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। ফলে পুলিশ নিশ্চিত করে যে, এটি একটি সাজানো নাটক বা ‘হোক্স’ কল ছিল। জনমনে আতঙ্ক ছড়াতেই অজ্ঞাত কেউ এই ই-মেইলগুলো পাঠিয়েছিল।

তৃষা কৃষ্ণানের ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা এবারই প্রথম নয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর রাতেও একইভাবে তার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেবারও কয়েক ঘণ্টা তল্লাশির পর কিছু মেলেনি। একই তারকাকে কেন বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা নিয়ে প্রশাসনের অন্দরেও উদ্বেগ বাড়ছে।

কে বা কারা এসব ই-মেইল পাঠিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে, তাদের শনাক্ত করতে মাঠে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ জানিয়েছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

হুমকির এই দুঃসংবাদ ছাপিয়ে তৃষা বর্তমানে তার পেশাদার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102