বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বছরের কারাদণ্ড বিজিবির ১৩ ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৯০০ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে বিশেষ অভিযানে একদিনে আটক ৫২৫ জন সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ দুপচাঁচিয়ার ঐতিহ্যবাহী দইয়ে জিআই স্বীকৃতি : সম্ভাবনা আর চ্যালেঞ্জের মুখোমুখি ঐতিহ্যবাহী শিল্প সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ: চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা শিশুরা শিক্ষার সুযোগ পেলে গড়বে সুন্দর ভবিষ্যৎ: রাজশাহীর ডিসি সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, দুদিনে প্রাণ গেল দুজনের

যে ৩৬ দেশে যেতে আগাম ভিসা লাগবে না বাংলাদেশিদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে বাংলাদেশ বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম; এবার তা দুই ধাপ পিছিয়েছে। যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, সেগুলোর কিছুতে ‘ভিসা অন অ্যারাইভাল’ এবং কিছু দেশে ই-ভিসার ব্যবস্থা রয়েছে।

ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এ ছাড়া তালিকায় আরও রয়েছে- নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

পাসপোর্টের সূচকে মূলত নির্ভর করে একটি দেশের নাগরিকরা কতটি দেশে সহজে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তার ওপর। এই সূচক আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102