বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপির পথ প্রশস্ত করছে তৃণমূল, তোপ রাহুল গান্ধীর ভারতে গোপনে ভিডিও করে মুসলিম নারীকে নিয়ে চরম বিদ্বেষ ছড়ালো হিন্দুত্ববাদীরা জনবল সংকট ও যন্ত্রপাতি অচলে সেবা ব্যাহত, দুর্ভোগে লাখো রোগী গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার’ কৃষি ও কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: তথ্যমন্ত্রী এনটিআরসির পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আন্দামান সাগরে নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ রঙে-ঐতিহ্যে প্রাণবন্ত বর্ষবরণ, ঝালকাঠিতে গ্রামবাংলার জীবন্ত শোভাযাত্রা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ ২ কোটি ৭৫ লাখ কৃষক পর্যায়ক্রমে পাবে ‘কৃষক কার্ড’

পারিশ্রমিকের বিশ্বরেকর্ড! ‘রামায়ণ’ নিয়ে তোলপাড় বলিউড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নীতীশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে বর্তমানে উত্তাল বলিউড। সিনেমার বিশাল ক্যানভাস, ভিএফএক্স আর তারকাবহুল কাস্টিং-সব মিলিয়ে এটি গত কয়েক দশকের মধ্যে অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। বিশেষ করে প্রধান অভিনেতাদের আকাশচুম্বী পারিশ্রমিক এখন টক অফ দ্য টাউন।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন নির্মাতা নীতীশ তিওয়ারি। তাঁর আসন্ন মেগা প্রোজেক্ট ‘রামায়ণ’ নিয়ে এখন বিনোদন দুনিয়ায় চর্চার শেষ নেই। বিশেষ করে পর্দার চরিত্রদের বাস্তব রূপ দিতে নির্মাতারা যে বিপুল অংকের বাজেট নির্ধারণ করেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

সিনেমাটির প্রধান আকর্ষণ এর কাস্টিং। পর্দার ‘রাম’ থেকে ‘রাবণ’-সব চরিত্রের জন্যই মোটা অংকের পারিশ্রমিক গুনতে হচ্ছে নির্মাতাদের।

রণবীর কাপুর (রাম): রামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন। তিন পর্বের এই মহাকাব্যের জন্য তাঁর মোট চুক্তি ২২৫ কোটি রুপির। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য তিনি পাচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি। এই চরিত্রের শুদ্ধতা বজায় রাখতে রণবীর তাঁর দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাতেও বড় পরিবর্তন এনেছেন।

যশ (রাবণ): ‘কেজিএফ’ খ্যাত কন্নড় সুপারস্টার যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। সিনেমার সহ-প্রযোজক হওয়া সত্ত্বেও অভিনয়ের জন্য প্রতিটি পর্বে ৫০ কোটি রুপি করে মোট ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। রাবণের গাম্ভীর্য ও অহংকার পর্দায় ফুটিয়ে তুলতে নিজের লুক নিয়ে বেশ পরিশ্রম করছেন এই অভিনেতা।

সাই পল্লবী (সীতা): মা সীতার স্নিগ্ধ চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। তিন পর্বের জন্য তাঁর পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ কোটি রুপি।

সানি দেওল (হনুমান): বীর হনুমানের চরিত্রে সানি দেওলের জোরালো কণ্ঠ এবং শক্তিশালী শারীরিক গঠনকে কাজে লাগাতে চাইছেন নির্মাতারা। এই ভূমিকার জন্য তিনি পাচ্ছেন ৪৫ কোটি রুপি।

রবি দুবে (লক্ষ্মণ): টেলিভিশনের পরিচিত মুখ রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয়ের জন্য পাচ্ছেন প্রায় ১৫ কোটি রুপি।

কেবল পারিশ্রমিক নয়, সিনেমার দৃশ্যরুপ বা ভিএফএক্স-এর জন্য কোনো আপস করছেন না নির্মাতারা। অস্কারজয়ী বিখ্যাত ভিএফএক্স সংস্থা ‘ডিএনইজি’ (DNEG) এই প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে। বড় পর্দায় দর্শকদের এক অলৌকিক ও জাদুকরী অভিজ্ঞতা দিতে সেট নির্মাণেও খরচ করা হচ্ছে জলের মতো টাকা।

সব ঠিক থাকলে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসবে এই মেগা প্রজেক্ট। তবে নির্মাতারা চাইছেন চলতি বছরের দীপাবলিতেই সিনেমার প্রথম ভাগের এক ঝলক দর্শকদের সামনে আনতে। রণবীর, যশ ও সাই পল্লবীর এই অভূতপূর্ব সমন্বয় বক্স অফিসে নতুন কোনো ইতিহাস লেখে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102