আন্তর্জাতিক ভ্রমণকারীরা ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণকারীরা ভিজিটর ভিসার (বি১/বি২) মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন—এ ধারণা সঠিক নয়। যুক্তরাষ্ট্রে কতদিন থাকা যাবে, তা নির্ধারণ করেন দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন বা সিবিপি কর্মকর্তা।
দূতাবাসের মতে, ভিসার মেয়াদ নয়, বরং ভ্রমণকারীর পাসপোর্টে যুক্ত থাকা আই-৯৪ ফরমে উল্লেখিত “অ্যাডমিট আনটিল ডেট”-ই তাদের বৈধ থাকার শেষ তারিখ নির্দেশ করে।
আই-৯৪ হলো যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি আগমন ও প্রস্থান রেকর্ড। এতে ভ্রমণকারীর প্রবেশের তারিখ, ভিসার শ্রেণি এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা উল্লেখ থাকে। অভিবাসন সংক্রান্ত অবস্থান ও কাজের অনুমতির বিষয় নিশ্চিত করতে এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।