কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানার একদল পুলিশ ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামার থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় টের পেয়ে খামারের মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।