সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান, তার মা হাফসা আক্তার এবং ভাই স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা। মামলার বাদী তমা আক্তার নামে এক নারী।

পুলিশ জানায়, প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই ছিল তাদের পেশা। প্রিয়ার সাজানো মামলায় বর্তমানে বেশ কয়েকজন জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।

প্রিয়া, তার মা ও ভাইকে গ্রেপ্তার করে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী জানান, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠাতেন। এটাই ছিলো মূলত তাদের পেশা।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়া নারী হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তারা বারবার বাসা পরিবর্তন করে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102