রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রামপালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাঠে প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল,মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ডাক্তার, নার্স ও প্রশাসনের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, রোগীদের খাদ্যমান, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মাননীয় প্রশাসক, জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নয়ন, ওষুধের পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং চিকিৎসা সেবার গুণগত মান আরও উন্নত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এর পূর্বে প্রতিমন্ত্রী Amader Gram Cancer Care & Research Center (AGCRC) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

AGCRC একটি উদ্ভাবনী সামাজিক উদ্যোগ, যা দক্ষিণ বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও স্বল্প-সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য ক্যান্সারসহ অসংক্রামক রোগ (NCD) প্রতিরোধ ও চিকিৎসায় কাজ করছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (EMR), টেলিমেডিসিন এবং গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ ধরনের সরাসরি তদারকি ও দিকনির্দেশনার মাধ্যমে রামপালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায়

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট):

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ ধরনের সরাসরি তদারকি ও দিকনির্দেশনার মাধ্যমে রামপালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102