রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

গণভোট বাতিল হলেও জুলাই সনদের বাস্তবায়ন অব্যাহত থাকবে : আইনমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গণভোট বাতিল হলেও জুলাই সনদের বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ চলমান।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে এলাকাকে ‘তারেকময়’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩৮ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং পরবর্তী ধাপে আরও প্রায় সাড়ে চার কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজারে এর প্রভাব কম রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছায়ভাঙা–দলিলপুর–আলফাপুর এলাকায় ১১ দশমিক ২২ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। এটি দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে এলাকায় আরও বড় উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শৈলকুপার জলাবদ্ধতা অনেকাংশে কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আল মাসউদ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশিস অধিকারী। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এই প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102