শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে জমির পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদরাসাপড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), একই গ্রামের আশিক আলীর ছেলে ও মাদরাসাপড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং একই গ্রামের শাহেব আলীর ছেলে স্কুলপড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭)।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনু জানান, বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় হলে বাড়ির পাশের জমি পানিতে ভর্তি হয়ে যায়। ঝড়-বৃষ্টি শেষে বিকেল ৩টার দিকে ওই তিন শিশু জমির পানিতে খেলতে নামে। এরপর সদ্য মাটি কেটে নিচু করা পাশের একটি জমিতে নামলে তিন শিশুই পানিতে ডুবে যায়।

এক পথচারী ঘটনাটি দেখে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে। যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবারের সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারেন, তাহলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102