বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গারবেজ ট্রাকের ধাক্কায় নিশাত জান্নাত (২০) নামে সিলেটের গোলাপগঞ্জের এক তরুণী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। নিশাত নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন।

তার বাবা হেলাল আহমদ উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। পরিবারটি ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে স্বপরিবারে যান।

জানা যায়, ছোট বোনের জন্য কেক আনতে কুইন্সের উডসাইড এলাকায় বের হয়েছিলেন নিশাত।

রুজভেল্ট অ্যাভিনিউয়ের ৬২ স্ট্রিটের মোড়ে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102