শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। সেইসঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আমিনুল ইসলাম। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামি আমিনুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে (২৩) শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বকশীগঞ্জ উপজেলার টাংগারী পাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় আদালত আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102