সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিলের পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশে বিলের পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে সিহাব এলাকার কয়েকজন ছোট ভাইকে নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গীরা পাড়ে উঠে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেন।

খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গভীর পানিতে তলিয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102