সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া ওই ইউনিয়নয়ের ভূঁইয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলার সময় হঠাৎ তসবিহর একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, তালহার বাবা ব্যবসায়ী ও তার মা শিক্ষিকা। শুক্রবার সকাল ৯টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে তালহার।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, গলায় তসবিহর দানা আটকে গেলে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার পথিমধ্যে মৃত্যু হয়। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে সে মারা যায়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102