সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।

জমি নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে যুবককে মারধর করেছে প্রতিপক্ষ। তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন।গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে তাকে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার বর্ষাপাড়া গ্রামের বাড়িতে মারপিট করা হয়।

জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করেন।

শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে আবার রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন।

রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102