শেরপুর শহরে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে আবাসিক ভবনে ট্যাংক নির্মাণ করে ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক নির্মাণ করে অবৈধভাবে ডিজেল মজুত রেখে নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল।