সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

৩ হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

‎​লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে ২০১৩ সালের আলোচিত পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

‎পাটগ্রাম থানার ওসি সংবাদমাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102