রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

যে কারণে ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললেন ডাকসু নেত্রী জুমা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজের নামে ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল আইডি ব্যবহার করতে না পারার কারণে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ফাতিমা তাসনিম জুমা।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে জুমা বলেন, তার নামে বেশ কয়েকটি ভুয়া আইডি ও পেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে সেসব আইডি থেকে তার মূল ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার রিপোর্ট করা হচ্ছিল।

তিনি জানান, এই আইডি ছাড়া আপাতত আমার অন্য কোনো আইডি নেই। সকাল থেকে বারবার রিপোর্ট হওয়ায় আমি মূল আইডিটি ডিঅ্যাকটিভেট করেছিলাম। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই লগইন করতে পারিনি।”

জুমা আরও বলেন, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন (ডিভাইস অ্যাপ্রুভাল) ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সেই ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি।

তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় তিনি আইডিতে প্রবেশ করতে সক্ষম হন এবং পরে সেটি আবার ডিঅ্যাকটিভেট করা হয়।

তিনি জানান, আপাতত নতুন এই আইডির মাধ্যমেই তিনি সবার সঙ্গে যুক্ত থাকবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102