রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রাতে ৪ ঘণ্টা টর্চলাইট জ্বালিয়ে আধিপত্য বিস্তারের লড়াই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

র‌োববার (৮ মার্চ) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী মাদারীপুরে পৌরসভার ‘নতুন মাদারীপুর’ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি নিহত শাকিল মুন্সী হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ‘নতুন মাদারীপুর’ এলাকায় সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদার ও তার ভাই লিটন হাওলাদারের সঙ্গে একই এলাকার নিহত শাকিল মুন্সীর ভাই হাসান মুন্সি ও তার পক্ষের আলামিন চৌকিদার গ্রুপের। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে র‌োববার রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102