সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদের দুই অনুসারী গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ইসতিয়াক হোসেন ইমন ও মো. জসীম।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া কার্যালয়ের মিডিয়া কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহর বাড়ির একটি বাসায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে, এমন সংবাদ পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। শেষ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা আলোচিত সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

অভিযান থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৪৫৫ রাউন্ড পিস্তলের গুলি, কয়েকটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102