সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

ডেকে নিয়ে নিজ ঘরে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ময়মনসিংহে ১০ বছর বয়সী এক শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের ঘটনায় কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।

রোববার (১ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস শাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কাজল চক্রবর্তী শিশুকে নিজ বসতঘরে নিয়ে যান। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানায়।

তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে।

পরে শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে কাজল চক্রবর্তীকে আটক করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102