রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকের পর তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে তিন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজনকে আটক করার খবর শুনেছি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102