রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বাগেরহাট-৩ এর এমপি শেখ ফরিদুল ইসলাম তিন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।সরকারের দায়িত্ব বণ্টনের ঘোষণার পর রামপালে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

 

স্থানীয়রা বলেন , পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকার সুন্দরবন ও মংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক—তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া সরকারের পক্ষ থেকে তার প্রতি আস্থারই প্রতিফলন।

এদিকে দলীয় নেতাকর্মীরাও আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে জয়লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102