আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি।
ঈদ উপহারে চাল, বুট, মুড়ি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে। হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান বাবু ও পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি বলেন, পবিত্র রমজানে আমরা যেভাবে ইফতার সেহরি করি তা একটু এলাকার প্রতিবেশীদের সাথে শেয়ার করা মাত্র। প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার অসহায় পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এভাবেই কাজ করে যাচ্ছে আমাদের এ ফাউন্ডেশন। আর আগামীতেও কাজ এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক করিমুল হক, মাস্টার আবদুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান ফাহিম প্রমুখ।