মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নির্বাচনি প্রচারের গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ বেড়ে ২১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রচারের জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২১ জন কর্মীসমর্থক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে। পরে সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন:

আহতদের নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, ‘আমরা মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।’

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ড. শাওন বিন রহমান জানান, গাজীপুর থেকে ২১ জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার ড্রেসিং চলছে। এ মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না; বিষয়টি পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102