রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

কিশোর গ্যাং নেতার আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিশোর গ্যাং নেতার আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ১টি শুটার গান, ২ রাউন্ড এ্যামোনিশন, অস্ত্র বানানের সরঞ্জামাদি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় এই তল্লাশি অভিযান চালিয়ে সমুদয় জিনিস উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা যায়, ডাকাত নয়নের ছেলে নিরব কিশোর গ্যাংয়ের লিডার। নয়ন ও পিয়াসের অনুপস্থিতিতে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আধিপত্য বিস্তার করত বলে জানা যায়। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ পরে আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102