জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চিওড়া রাস্তার মাথায় এই যুব ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। ম্যারাথনটি চিওড়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে কাজীর বাজার ও ধোড়করা বাজার অতিক্রম করে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ কাজল ও ঘোষতল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুর গফুর ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, সাবেক সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ভূঁইয়া, খিলগাঁও থানা যুব নেতা মাহবুব আলম খন্দকার ডালিম, জামায়াতে ইসলামীর নেতা জাকারিয়া রিংকু, রিয়াদ উদ্দিন আবির, মহি উদ্দিন মিয়াজী, সফিউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কাজী ইউনুস ও সেক্রেটারি রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
একই ধরনের পোশাকে অংশগ্রহণকারী যুবকদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি হয়।