মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক ভারি তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৯১ বছর বয়সি একজন বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে আছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।

আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা সোমবার বলেছেন, তিনি জাপানের সামরিক বাহিনীকে দুর্যোগ ত্রাণ প্রদানের জন্য বলেছেন। তিনি জানিয়েছেন, তিনি সেনাদের এই অঞ্চলের বয়স্কদের সাহায্য করতে বলেছেন, যারা একা থাকেন এবং তুষার পরিষ্কারের জন্য সাহায্যের প্রয়োজন।

গভর্নর আরও বলেন, ‘আঞ্চলিক রাজধানী আওমোরি শহরের মাটিতে ১.৮ মিটার পর্যন্ত উঁচু তুষারপাতের দেয়াল তৈরি রয়েছে। রাস্তা এবং ঘরবাড়ি থেকে তুষার পরিষ্কার করার সময় স্থানীয় কর্মীরা চাপা পড়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102